বর্গী হানার গল্প

১৭৩৯ সালে গিরিয়ার যুদ্ধে সবে সরফরাজ খানকে পরাজিত করেছেন নবাব আলীবর্দী খান। তখনকার বাংলায় মারাঠা বর্গীর আক্রমণ ছিল সবচেয়ে আতঙ্কের। এই কারণে খোকা ঘুমাল, পাড়া জুড়াল/ বর্গী এলো দেশে,/ বুলবুলিতে ধান খেয়েছে/ খাজনা দেবো কীসে?- ঘুমপাড়ানি ছড়া এখনও প্রসিদ্ধ।

১৭৪২-১৭৫১ সালের মধ্যে মারাঠারা বারবার বাংলা আক্রমণ চালায়। মারাঠাদের লক্ষ্য ছিল মুঘল সম্রাটের কাছে জমা না পড়া চৌথ (ফসলের এক-চতুর্থাংশ কর) আদায়। বাংলার বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, রাজশাহী, হুগলি ও নদিয়া এবং বিহারের রাজমহলসহ আরও বেশ কয়েকটি অঞ্চলে তারা লুটপাট তো করেই। সেই সঙ্গে এখানকার বহু নারীকে তারা ধর্ষণ করে। প্রায় ৪ লাখ নিরীহ বাঙালিকে হত্যা করে মারাঠারা। তাদের অত্যচার থেকে বাঁচতে নবাব আলীবর্দী খান মাসিক ১২ লাখ টাকার বিনিময়ে মারাঠাদের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন।

Comments are closed.